মালদা: বীরভূমের পর এবার মালদা। ফের টাকার পাহাড়। তৃণমূল নেতার এক অনুগামী ব্যবসায়ীর বাড়িতে বান্ডিল, বান্ডিল টাকা। মালদার মঙ্গলবাড়িতে টাকা গুনতে আনা হল মেশিন। ঘটনাস্থলে স্পেশাল অপারেশন টিম। তাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার পুলিশ।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
গত, ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরে বেআইনি কাফ সিরাপের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। ১ হাজার ৫০০টি কাফ সিরাপ বাজেয়াপ্ত হয়। সেদিন গ্রেফতার করা হয় ৪ জনকে। আর সেই ধৃত ৪ জনকে জেরা করে টাকার পাহাড়ের সন্ধান পায় পুলিশ।
আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
