Voice of Eastern India

‘রোজকার খরচও চালানো যাচ্ছে না’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল ‘কালীঘাট তৃণমূল’, বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?


নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না ‘কালীঘাট তৃণমূল’। ED-র বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। দল চালাতে রোজকার খরচের জন্য টাকা তুলতে চায় ‘কালীঘাট তৃণমূল’। ‘বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও ৩৬টি পৃথক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। ২১৫ জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না’ , সওয়াল ‘কালীঘাট তৃণমূল’-এর আইনজীবী কপিল সিব্বলের। ED-র কী বক্তব্য? জানতে চাই সুপ্রিম কোর্ট। ১১ অগাস্ট সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন, অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?

এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বললেন, ‘দেখুন অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে। এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি। সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু যে তদন্ত চলছে, বাড়িটা নিয়ে তদন্ত, অনৈতিক যে কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই।’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.