Voice of Eastern India

হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি


হালিশহর: পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূলকর্মীর। হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি।

৬ অগাস্ট তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলকর্মীকে। ৮ অগাস্ট ভোররাতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। কল্যাণীতে নিয়ে গেলে বিরজুকে মৃত ঘোষণা করা হয়। ৯ অগাস্ট মৃত কর্মীর বাড়িতে দেখা করতে যান প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হালিশহরে যাওয়ার পথে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ-হামলা হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, চটি, বোতল। ঠিক পরের দিনই হালিশহরে পৌঁছেছিলেন বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁর স্ত্রীকে চাকরি ও ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করে রাজ্য সরকার। এবার সেই তৃণমূলকর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হল। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.