Voice of Eastern India

“অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..”, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র


নয়াদিল্লি: ‘ছাত্রদের উপর পুলিশি হেনস্থা বন্ধ না হলে ফের আন্দোলন’, ফের পথে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। CJP-র অভিজিৎ দীপকে এক্সহ্যান্ডেলে স্পষ্ট বলেছেন, ‘ছাত্রদের টার্গেট করে ধরপাকড় বন্ধ করতেই হবে, পুলিশি হেনস্থা বন্ধ না হলে শান্তিপূর্ণভাবে বিশাল সমাবেশ হবে।’ এদিন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘আমি এটাই বলতে চেয়েছি সরকারকে, আপনি অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন, দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে।’

আরও পড়ুন, “অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..

এদিন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, সন্ধ্যায়, সরকারের যে প্রতিনিধি রয়েছেন, তাঁর সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, ওনার আমন্ত্রণ পত্র এসেছিল। উনি আমাকে সুপ্রিম কোর্টের একটি অর্ডার দেখিয়েছেন। ডিরেকশন নাম্বার ৪ যেটা,  ওখানে লেখা আছে, যে এফআইআর রয়েছে, তার উপর পুনরায় তদন্ত চলতে পারে। এর জন্য ম্যাটার সাবজুডিয়াস হয়ে গিয়েছে (বিচারাধীন রয়েছে)। আমি বলি যে, আপনারা লিখিতভাবে গ্যারান্টি দেবেন কি দেবেন না ? কিন্তু এখনও অবধি ওদের তরফে কোনও জবাব আসেনি। তো আমি এটাই বলতে চেয়েছি সরকারকে, আপনি অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন, দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে। যদি আপনারা না রাখতে পারেন, কি আমরা পুনরায় অনেক বড় প্রতিবাদের পথে যাব। ‘

নিট-আন্দোলনকারীদের একাংশকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী সব আন্দোলনকারীদের মুক্তির দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হুমকির সুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন, যদি পুলিশের হাতে ছাত্রছাত্রীদের হয়রানি এভাবেই চলতে থাকে, তাহলে ককরোচ জনতা পার্টি শীঘ্রই একটি বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তার জবাব দেবে। নিট-আন্দোলনকারীদের একাংশকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও কঠোর বা দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ।  তবে যাদের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই রক্ষাকবচ কাজ করবে না।পাশাপাশি গোটা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে SIT গঠনেরও ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। 

সৌরভ দাস বলেছেন, সুপ্রিম কোর্ট যদি তরুণদের স্বার্থে কোনও পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আদেশ বা রায়কে স্বাগত জানাই। ধৃত এবং আটকদের প্রত্যেককে ছাড়তে হবে। এটা আমাদের অন্যতম প্রধান দাবি ছিল। এখন যদি সুপ্রিম কোর্ট বলে যে যাদের ওপর আগে থেকে FIR আছে, তাদের ছাড়বেন না, তাহলে তাতে আমাদের সায় নেই। সরকার যদি তার কথা রাখতে ব্যর্থ হয়, তবে আমরা আবার দিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। 

  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.