Voice of Eastern India

অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন, জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যেতে চাইছেন। তাঁর আইনজীবী বললেন, মেডিক্যাল পারপাসে তিনি যেতে চাইছেন। এবং এর আগেও তিনি মাল্টিপল টাইমস বিদেশে গিয়েছেন। অনেকবার কোর্টের অনুমতি নিয়ে তিনি গিয়েছেন। সেক্ষেত্রে এবারও তাঁকে যেতে দেওয়া হোক। কারণ আর্জেন্ট রয়েছে তাঁর মেডিক্যাল ট্রিটমেন্ট বলে আর্জি অভিষেকের আইনজীবীর।  সলিসিটর জেনারেল তুষার মেহতা এটায় আপত্তি জানিয়েছেন।  এই ম্যাটার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে। অগাস্ট মাসে শুনানি হবে। কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে যে তাঁকে গ্রেফতার করা যাবে না। সেক্ষেত্রে তাঁরা সুপ্রিম কোর্টে কেন এসেছেন ? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত। দুই পক্ষের বক্তব্য শোনার পর, দিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় , কলকাতা হাইকোর্টের কাছে যাক।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.