Voice of Eastern India

গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত


কলকাতা : বিজেপি সরকার নতুন করে আর জি করকাণ্ডের ফাইল খোলার পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করে খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে এক গাড়িচালকের ১ কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। লটারির ১ কোটি টাকা চুরির অভিযোগেই গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। এই মামলাতেই শুক্রবার আদালতে পেশ করা হয় নির্মল ঘোষকে। তাঁকে অভয়া মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয় । এদিন আদালত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে ৮ দিনের পুলিশ হেফাজত দেয়।   আর জি কর কাণ্ডে অভিযুক্ত  নির্মল ঘোষের বিরুদ্ধে প্রমাণ লোপাট ও তড়িঘড়ি অভয়ার দেহ সৎকারের অভিযোগ রয়েছে। 

খড়দা থানা থেকে বের করার সময় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিমবৃষ্টি করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। এদিন আদালত থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ককে থানা থেকে বের করার সময় চড়াও হন উত্তেজিত জনতা। চলে ডিম, কাদা ছোড়ার পাশাপাশি চড়-লাথিও। পরিস্থিতি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। নির্মল ঘোষকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকে উপস্থিত জনতা। থানা থেকে বের করে গাড়িতে তোলার সময় তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আচমকাই শুরু হয় ডিম ও কাদা ছোড়া। এরপর  নির্মল ঘোষের উপর চড়াও হন কয়েকজন। নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখেও ক্ষোভে ফেটে পড়ে জনতা।  থানা থেকে বের করার সময়ও উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়। তাঁকে লক্ষ্য করেও ছোড়া হয় ডিম ও কাদা।

কীভাবে ধরা পড়েন নির্মল ঘোষ ? 

গাড়ির সূত্র ধরেই নির্মল ঘোষকে বৃহস্পতিবার ধরে ফেলে পুলিশ । পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে একটি গাড়ির নম্বর পাওয়া যায়। জানা যায়, একাধিক টোল প্লাজা দিয়ে যাচ্ছিল এই গাড়িটি। সেই গাড়িকে ফলো করেই হদিশ মেলে প্রাক্তন তৃণমূল বিধায়কের। গতকাল বালাসোরে হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই গাড়িটিকে। সেখানে পশ্চিমবঙ্গের নম্বর দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।

এরপর হোটেলের রেজিস্টারে দেখা যায় নির্মল ঘোষের নাম। পুলিশ সূত্রে দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি-সহ একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গত এক সপ্তাহ ধরে এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে ট্র্যাক করা হয়। এর পাশাপাশি একটি অস্থায়ী মোবাইল ফোনও ব্যবহার করছিলেন তিনি। সেটি গতকাল বন্ধ থাকায় গাড়ির সূত্র ধরেই শেষমেষ পাকড়াও করা হয় তাঁকে।  

 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.