Voice of Eastern India

‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..’, নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লটারিকাণ্ডে নির্মল ঘোষের ৮দিনের পুলিশ হেফাজত এবং তোলাবাজির মামলায় সঞ্জীবের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের। ‘কেন জামিন যোগ্য ধারা?’ , আর জি কর মামলায় জানতে চাইলেন ব্যারাকপুর আদালতের বিচারক । ‘আদালতে গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা’, সেই সূত্রে নতুন ধারা যুক্ত হতে পারে বলে দাবি।

আরও পড়ুন, আয়ুষ্মান প্রকল্পের ‘ক্যাশলেস’ পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন

আজ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়কে। ব্যারাকপুরের মহাকুমা আদালতে পেশ করা হয়।  প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ২০২৬ সালের ২৬ জুনে, একটি লটারি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করার পর, অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার মামলায়, তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এবং ১ কোটি টাকার লটারি আত্মসাৎ করার অভিযোগ, এবং যে গাড়ির চালককে মারধর আগ্নেয়স্ত্র দেখিয়ে, সেই মামলায় নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। অপরদিকে, সঞ্জীব মুখোপাধ্যায়কে যাকে গতকাল রাতে পানিহাটি থেকে গ্রেফতার করে খড়দাহ পুলিশ। পানিহাটি থেকে একটি লক্ষাধিক টাকার তোলাবাজি মামলায়, তাকে খুঁজছিল পুলিশ, তাঁকে গ্রেফতারের পর এদিন ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়। এবং অভয়ার দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগ রয়েছে। শ্মশানের কাগজে স্বাক্ষর করার অভিযোগ উঠেছে সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।  এবং সেই মামলায় তাঁকে শ্যোন অ্য়ারেস্ট করা হয়। এবং তোলাবাজির মামলায় সঞ্জীবের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.