Voice of Eastern India

ঘূর্ণিঝড়ের প্রভাব উড়ানে, ব্যাহত একাধিক শহরের উড়ান পরিষেবা, বাতিল হয়েছে কলকাতা থেকে একাধিক বিমান


কলকাতা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে প্রভাব উড়ানে। রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে উড়ান পরিষেবা ব্যাহত। কলকাতা থেকে বিশাখাপত্তনম একাধিক উড়ান বাতিল। বেশ কিছু উড়ানের সময়সূচি পিছিয়েছে, জানানো হয়েছে ইন্ডিগোর তরফে। বিমান যাত্রীদের ফ্লাইট শিডিউল দেখে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ।

আরও পড়ুন: মায়ের FD ভেঙে UPSC-র প্রস্তুতি, ঋণ নিয়ে পড়াশোনা! UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় AIR 316 হয়ে স্বপ্নপূরণ বিপিনের

ঘূর্ণিঝড়ের কারণে বিমান পরিষেবাতেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।  জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিগোর তরফে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে ব্যাহত হতে পারে বিমান চলাচল। বিমান যাত্রীদের উড়ানের সাম্প্রতিক সময়সূচি দেখে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিগো।

তবে শুধু উড়ান নয়, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। আগামী ২৯ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল হয়েছে ১৮১০৭ রৌরকেল্লা – জগদলপুর এক্সপ্রেস। আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরে পর্যন্ত বাতিল রয়েছে ১৮১০৮ জগদলপুর – রৌরকেল্লা এক্সপ্রেস। অন্যদিকে, ১৮০০৫ হাওড়া – জগদলপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। আবার ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল ১৮০০৬ জগদলপুর – হাওড়া এক্সপ্রেস। ২৯ অক্টোবর বাতিল ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।

ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝবরাবর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। রাত ১ টা বেজে ২৩ মিনিট নাগাদ শুরু হয় এই ল্যান্ডফলের প্রক্রিয়া। ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। এর ফলে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইতে শুরু করেছে হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। বিশালাকায় ঢেউয়ের দাপটে বিচ এলাকায় একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে উত্তর-পশ্চিম দিকে। অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকার একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুন: গঙ্গা ভাঙনের সমস্যা মেটাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, গেলেন দিল্লিতে; আলোচনা করলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও

ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে ওড়িশাতেও। সেখানকার গজপতি, গঞ্জম, রায়গড়া, কোরাপুট, নবরংপুর, মালকানগিরি-সহ একাধিক জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি বইছে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরীতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার সুন্দরগড়, সম্বলপুর, দেওগড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কটক সহ উপকূলবর্তী জেলাগুলোয়।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.