Voice of Eastern India

জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা: তৃণমূল কার? এই নিয়ে লড়াই চলছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’ আর অন্যদিকে বিক্ষুদ্ধ বা বিদ্রোহী ‘ঋতব্রত তৃণমূল’। জোড়াফুল প্রতীক কার, এবার সেই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “প্রতীক নিয়ে দাবি-পাল্টা দাবি নিয়ে ৬ জুলাই পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। কমিশনের দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দিয়েছিলাম আমরা। যদিও জবাব না দিতে পারায় তার পরেও ২ বার সময় দেওয়া হয় বিরোধী শিবিরকে। ২ বার সময় দিলেও জবাব দিতে পারেনি ‘বিরোধী শিবির’। উত্তর দিতে না পারায় বোঝাই যাচ্ছে আমাদের দাবি ওরা মেনে নিয়েছে।”

নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দ্রুত এই অভিযোগের নিষ্পত্তির দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন’, আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.