সুকান্ত মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: লরির ধাক্কায় বালকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র মাঝেরহাট। টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কাতেই প্রাণ হারায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র। মৃতের নাম আনমোল ঝা।
আরও পড়ুন, আপাতত বন্ধ ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
তারাতলা থানার মধ্যে পড়ে এই এলাকা। যেখানে ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ, সিমেন্ট বোঝাই গাড়িটি মেন রোড থেকে ভিতরের দিকে যাচ্ছিল। সেই সময় এই একই অভিমুখে টিউশন থেকে সাইকেলে করে ফিরছিল বারো বছরের ওই কিশোর। তখনই এই দুর্ঘটনা ঘটে। সে যখন রাস্তা পারাপার করার চেষ্টা করে তখন এই যে গাড়িটি রয়েছে, তাঁকে ধাক্কা মারে। একেবারে তাঁকে পিষে দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
