Voice of Eastern India

নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক


কলকাতা : নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে এক বাইক চালকের। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের আকাঙ্খার দিক থেকে বাইক আরোহী চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে এসে ওই বাইকটিকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক গাড়ির চালককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ। 

আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে ‘মুরাসু’ এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? 

অন্যদিকে, গতকাল শনিবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটেছে বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৩ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন ভেঙে একটা গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে লেন বদলে অন্য গাড়িতে ধাক্কা মারে ওই প্রথম গাড়িটি। তপসিয়ার কাছে মা ফ্লাইওভারে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেন নিয়ন্ত্রণহারালো ঘাতক গাড়িটি, স্বাভাবিকের থেকে কতটা বেশি ছিল গাড়ির গতি সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ তরফে। শুরু হয়েছে তদন্ত। 

জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়িতে ২ জন সওয়ার ছিলেন। শুক্রবার রাতে অর্থাৎ দুর্ঘটনার আগের দিন রাতে তাঁরা পার্কস্ট্রিটে গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং সেখানে তাঁরা পার্টিতে মদ্যপান করেন বলেও খবর। পুলিশ আরও জানিয়েছে যে, ওই প্রাইভেট গাড়িতে ২ জন ছিলেন মদ্যপ, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই মা উড়ালপুল দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন তাঁরা। এই ঘাতক গাড়ির চালক পলাতক। তাঁর সঙ্গে যে ব্যক্তি ছিলেন ওই গাড়িতে তিনিও নেশাগ্রস্ত অবস্থাতেই ছিলেন। ২ জনেই নেশাগ্রস্ত হয়ে গাড়িতে উঠেছিলেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। ঘাতক গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে মা উড়ালপুলের উপর ডিভাইডারে ধাক্কা মেরে সটান উল্টোদিকের লেনে ঢুকে যায় ওই প্রাইভেট গাড়িটি। আর ওই লেন দিয়ে যে গাড়ি আসছিল সেখানে সজোরে ধাক্কা মারে সামনের দিক থেকে। দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আর এই দুর্ঘটনায় ৩ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.