কলকাতা: একেই মেসি কাণ্ডে চাপে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর এবার তাঁর নামে নতুন অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর, আলিপুর থানায় অরূপ বিশ্বাস ও তাঁর দলবলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
নির্মলেন্দু ঘোষ নামের আলিপুর আদালতের এক আইনজীবী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানায়। স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার কারণে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে, অভিযোগ জানিয়েছেন আলিপুর আদালতের আইনজীবী নির্মলেন্দু ঘোষ।
Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী…
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
