Voice of Eastern India

ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী


কলকাতা : কথা অনুযায়ী কাজ। রাজ্যে বিজেপি সরকার গড়লেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। এমনই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এবার এই প্রতিশ্রুতি পূরণ করল বাংলার নব-নির্বাচিত বিজেপি সরকার। ১ জুলাই যোগ্য সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। কিন্তু প্রশ্ন, যারা পেলেন না, যাদের ফর্ম বাতিল হল, তাঁরা কী পুনরায় তা সংশোধন বা ফর্ম পূরণের সুযোগ পাবেন? এই বিষয় নিয়েও রাজ্যের মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।          

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ”যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর ১ টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে।” তিনি আরও জানান, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়।” মুখ্যমন্ত্রীর দাবি, আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর যারা যোগ্য তাদেরই অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।        

আরও পড়ুন – হাতছাড়া ৩০০০ ? নতুন করে অন্নপূর্ণার ফর্ম আর পূরণ হবে না ? জানিয়ে দিলেন মন্ত্রী        

যাদের ফর্ম বাতিল হয়েছে তাঁরা কী করবেন, এই বিষয় নিয়েও মুখ খুললেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানান, ”আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। এই প্রকল্প নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। তাই যাঁরা যোগ্য তাঁরা যেন আবেদন করতে দেরি না করেন।” তিনি আরও জানান, ”সরকারের লক্ষ্য হল যাতে কোনো যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাঁদের নথিতে কোনও ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। সুতরাং আবারও সবাই সুযোগ পাবেন।”         

আরও পড়ুন – অন্নপূর্ণা যোজনায় কত ফর্ম বাতিল, কত গরমিল ? আর কি টাকা পাবেন না ? জেনে নিন            

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.