‘মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি’, হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সমীরণ পাল, হালিশহর : রবিবার এখানে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সোমবার এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরে মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন পরিবারের পাশে থাকার বার্তা । পাশাপাশি একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি। হালিশহরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বিরজু কেওতের স্ত্রীকে তাঁর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মৃত্যু নিয়ে কাউকে রাজনীতির সুযোগ দেননি পরিবারের লোকেরা … পরিবার সরকারের উপর আস্থা রেখেছে।’ এটিকে তিনি সরকারের বড় পাওনা বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘পুলিশি হেফাজতে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশি হেফাজতে মারা গেছেন, এটা সত্যি। তবে কতটা অত্যাচার হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝা যাবে’
বিরজু কেওতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। মুখ্যমন্ত্রী বলেন, বিরজু পুলিশের হেফাজতেই মারা গিয়েছেন, তা সত্যি। তবে তাঁর উপর কতটা শারীরিক অত্যাচার হয়েছিল, তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিক বা IO-কে সাসপেন্ড করা হয়েছে এবং হালিশহর থানার IC-কে ক্লোজ করা হয়েছে বলে জানান তিনি।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
