Voice of Eastern India

২১ জুলাইয়ের দিনই গ্রেফতার তৃণমূল নেতা অসিত মজুমদার, তোলাবাজি, শ্লীলতাহানির একাধিক অভিযোগ


কলকাতা: তোলাবাজির মামলায় ফের গ্রেফতার অসিত মজুমদার। গ্রেফতারের পরে জামিনে মুক্তি, ফের গ্রেফতার অসিত মজুমদার। তোলাবাজির নতুন মামলায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। বাড়ি থেকে তুলে এনে টানা জেরার পরে গ্রেফতার অসিত মজুমদার। এর আগে ৩১ মে তোলাবাজি, শ্লীলতাহানি, পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারির ১৯ দিন পরে জামিন মুক্তি পাওয়ার পরেই ফের এদিন গ্রেফতার করা হল এই তৃণমূল নেতাকে।  

একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। ‘কালীঘাট তৃণমূল’-এর সভায় যাওয়ার আগে আটক করা হল অসিত মজুমদারকে। সম্প্রতি সিবিআই পরিচয় দিয়ে অসিত মজুমদারের বাড়িতে ঢোকেন এক যুবক। সেই সংক্রান্ত মামলায় অভিযুক্তকে শনাক্ত করার জন্য থানায় ডাকা হয়েছিল প্রাক্তন বিধায়ককে। অভিযোগ, তারপর সেখানেই আটক করা হয় অসিত মজুদারকে। এবিষয়ে চুঁচুড়া থানার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.