Voice of Eastern India

এবার অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম


হিন্দোল দে, কলকাতা : হরিশ মুখার্জি রোডের বাড়ির পর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতেও গিয়েছে সিআইডি টিম। কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। এরপর বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডি আধিকারিকরা এবং সই করে নোটিস নিয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিধানসভায় সই বিতর্ক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।           

‘যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে…’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রথমে কালীঘাট রোডের বাড়ির নিরাপত্তারক্ষী সিআইডি আধিকারিকদের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ- র হাতে নোটিস দিতে। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই নোটিস দিতে হয়, তাহলে অপেক্ষা করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। তারপর বাড়ি থেকে বেরিয়ে সিআইডি আধিকারিকদের হাত থেকে নোটিস নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সোমবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে তলব করা হয়েছে। বিধানসভায় সই ‘জালিয়াতি’ মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে।             

মুর্শিদাবাদে ফের ‘পুরুষ লক্ষ্মী’, রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা

এর আগেও একবার নোটিস হাতে পুরসভার কর্মীরা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ বাড়িতে। কলকাতা পুরসভার তরফে মোট ১৭টি নোটিস দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের বাড়িতে কোনও বেআইনি নির্মাণ আছে কিনা তা জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে পুরসভার তরফে। কিছুদিন আগে কলকাতা পুলিশের টিম গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাড়িতে। এক আধিকারিককে দেখা যায় তিনি হাতে একটি মনিটর নিয়ে বেরিয়ে আসছেন।   

        

মাছ চুরির অভিযোগ, ভেড়ির কাছেই হাতেনাতে পাকড়াও, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

আজ যখন সিআইডি টিম প্রথমে হরিশ মুখার্জি রোডের বাড়িতে গিয়েছিল, তখন ভিতর থেকে এসে এক ব্যক্তি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। তিনি কোথায় রয়েছে তাও জানেন না বলেই দাবি করেন ওই ব্যক্তি। এর পাশাপাশি ওই ব্যক্তি জানান যে, তিনি হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’- এ কাজ করেন। এরপর বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। তারপর তাঁরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। সেখানে গিয়ে অভিষেকের হাতে নোটিস দেন তাঁরা।                  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.