Voice of Eastern India

‘গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন’, অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা


কলকাতা: অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানাল বেলভিউও। বুকে কিছু আঁচড় ছাড়া, শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। সম্পূর্ণ সচেতন আছেন। প্রাথমিক পর্যবেক্ষণ চিকিৎসকদের। এদিকে এ নিয়ে বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেককে ভর্তি না নিতে হাসপাতাল গুলিকে চাপ বিজেপির। অভিষেককে ভর্তি না নিতে পুলিশের হুমকি। প্রয়োজন না থাকলে কেন বেলভিউয়ের ITU-তে রাখা হল? প্রথমে অ্যাপোলোতে নিয়ে গেলে, তারাও ভর্তি নিতে চায়নি। মারধর করবে, আবার হাসপাতালেও ভর্তি করতে দেবে না। অভিষেকের সারা শরীরে রক্তের দাগ আছে। চিকিৎসকরা ছাড়তে চাননি, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। DC সাউথ ফোন করে হুমকি দিয়েছেন, অভিযোগ মমতার।

এরপরই তৃণমূল নেত্রীর কথায়, ‘বাইরে থেকে লোক ভাড়া করে এনে অভিষেকের ওপর হামলা। কাল রাস্তায় নামবে তৃণমূল কর্মীরা। ২ জুলাই রানি রাসমণি অ্যাভিনিউয়ে আমার কর্মসূচি’। 

তিনি এও বলেন, ‘সোনারপুরে পুলিশের উস্কানিতেই হামলা। অভিষেককে মেরে ফেলার চক্রান্ত। এমন মানবিক সরকার দেখিনি’।                                                               

কী ঘটেছিল? 

সোনারপুরে জনরোষ, পুলিশের ঘেরাটোপে উদ্ধারের পরার অ্যাপোলোয় যান অভিষেক। কিছুক্ষণ পর অভিষেককে নিয়ে অ্যাপোলো থেকে বেরিয়ে যান মমতা। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর চোট নেই, জানিয়ে দেয় অ্যাপোলো।                                                                                           

অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, অ্যাপোলোর পর প্রাথমিকভাবে জানিয়ে দিল বেলভিউ ক্লিনিকও। অভিষেককে ভর্তি নিতে নারাজ শহরের দুই নামী হাসপাতাল অ্যাপোলো ও বেলভিউ। ‘অভিষেকের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই। অভিষেক কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন। অভিষেককে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’, প্রাথমিক পর্যবেক্ষণের পর জানাল বেলভিউ ক্লিনিক।                                      

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.