Voice of Eastern India

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?


নয়া দিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে ক্রমশ এক মঞ্চে আসছে বিরোধীরা। বুধবার দিল্লিতে INDI জোটের বৈঠক।SIR নিয়ে একতরফা সিদ্ধান্তের অভিযোগে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে রিরোধীরা়। বুধবারের বৈঠকের আগে দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে আজ, মঙ্গলবার।  ‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

২ নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে একের পর এক সিদ্ধান্ত । তাঁদের আপত্তি অগ্রাহ্য় করে SIR নিয়ে একের পর এক পদক্ষেপ । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এক যোগে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে নিজেদের মনোভাবকে একসূত্রে বাঁধতে আগামী বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছে ‘ইন্ডি’ জোট। ওই বৈঠকে জ্ঞানেশ কুমার ইস্যুতে রণকৌশল সাজাতে দেশের প্রায় সব বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে ইমপিচমেন্ট নোটিস আনার প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর। অ-বিজেপি দলগুলোর কাছাকাছি আসার এই ইঙ্গিতকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে তোলপাড় দেশ। আর এই আবহে কি নিজেদের মধ্যে দূরত্ব মিটিয়ে একবারে কাছাকাছি আসতে পারবে দেশের অ-বিজেপি দলগুলো?  

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.