টিটাগড়, উত্তর ২৪ পরগণা: এবার বেআইনি আধার কার্ড, ভোটার কার্ড তৈরির চক্রের পর্দা ফাঁস। ঘটনা টিটাগড়ের। জানা গিয়েছে টাকা দিলেই বেআইনি ভাবে এখানে তৈরি করা যেত জাল নথিপত্র। খবর পেয়ে এখানে অভিযান চালায় আমডাঙা থানার আধিকারিকরা। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাইবার প্রতারণার তদন্তে নেমেছিল আমডাঙা থানার পুলিশ। আর সেই তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। টিটাগড় স্টেশনের একেবারে পাশেই রমরমিয়ে চলছিল বেআইনি কারবার। টাকা দিলেই এখানে তৈরি করা যেত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেটের মতো ডকুমেন্ট।
এই খবর জানার পরই অভিযানে নামে আমডাঙার থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে টিটাগড় স্টেশন সংলগ্ন ওই দোকান থেকে উদ্ধার হয়েছে বায়োমেট্রিক তথ্য নেওয়ার যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার, একাধিক ডেস্কটপ ও ল্যাপটপ। পুলিশের অনুমান এই বেআইনি কারবারের পিছনে রয়েছে বড় কোনও চক্র।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
টিটাগড়
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
