Voice of Eastern India

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!


কলকাতা: সকাল হতে না হতেই এবার অ্যাকশনে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের তহবিল বিতর্কের মধ্যেই এবার তদন্তে ইডি। আজ সকাল থেকেই কলকাতার ৫ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সূত্রে দাবি, তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, বর্তমান সিগনেটরি কে রয়েছেন, এই সবই জানতে চান তাঁরা।

আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ইতিমধ্যেই তদন্তের স্বার্থে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩ টে অ্য়াকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ করে দেয় পুলিশ। অন্য়দিকে, সম্প্রতি তহবিল-তদন্তে পুলিশের কাছে বয়ান দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর শিবিরে থাকা ৫ জন বিধায়ক।

সল্টলেকের সিজি ব্লকের একটি নির্মীয়মাণ একটি বাড়ির মধ্যে তল্লাশি অভিযান চলছে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ইডি সূত্রে খবর, কলকাতা, সল্টলেক, নিউটাউন সহ মোট ৫ জায়গায় তল্লাশি করা হচ্ছে। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন, কোথায়-কোথায় সেই টাকা খরক হয়েছে, সেই সব কিছুকে সামনে রেখেই তল্লাশি করছে ইডি। জানা গিয়েছে, গত ১৫ ধরেই ইডি এই বিষয়ে একটা প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছিল।

আরও পড়ুন: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা কোথা থেকে এল, কোনও বেআইনি ভাবে আসা টাকা সেখানে ঢুকেছে কি না, এ ছাড়াও সেই টাকা কোন কোন জায়গায় গিয়েছে, এই সবই খতিয়ে দেখছে ইডি, জানিয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূলের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। আর এবার তৃণমূলের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্তে ইডি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.