Voice of Eastern India

নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘে অনৈতিক কারবারের আখড়া ! ‘২১ কাঠা জমি জবরদখল করেছে সুরুচি সঙ্ঘ’, নিউ আলিপুর থানায় এসে অভিযোগ LIC-র। অন্যদিকে, সুরুচি ক্লাবের পড়ল পোস্টার, লেখা আছে ‘বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি’, ‘নিয়ম মেনে হবে পুজা, বিশ্বাসরা হবে সোজা’, ‘ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক’। ক্লাব থেকে উদ্ধার একাধিক ত্রাণ সামগ্রী, ত্রিপল। সেই ত্রিপলেই ঢাকা ক্লাব। অরূপ-স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুরে জনরোষ। গতকাল সুরুচি সঙ্ঘের তালা ভাঙতেই বেরিয়ে এল ভোটার লিস্ট। ক্লাবের ঘরে ভোটার লিস্ট, সুসজ্জিত ‘বেডরুম’, পাশে গোয়ালঘর, এমনকী গরুও।                   

এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে, BNS-এর ৩০৮-এর ৪ ও ৫ ধারা অর্থাৎ তোলাবাজি সংক্রান্ত অপরাধ, ১০৯ নম্বর ধারায় খুনের চেষ্টা, ৩৫১(৩) অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শন, ৬১ নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত ধারা ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা করা হয়েছে। যাঁর অঙগুলিহেলনে এতদিন ধরে চলত টালিগঞ্জ স্টুডিও পাড়া…সেই স্বরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। পালাবদলের আগে অবধি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘শেষ কথা’ ছিলেন তিনি। ‘বিশ্বাস ব্রাদার্সের’ একচ্ছত্র আধিপত্য় ছিল। তাঁদের কথা ছাড়া সিনেমা পাড়ায় পাতাও নড়ত না। এবার সেই স্বরূপ বিশ্বাসকে মহিলার সঙ্গে অশালীন আচরণ খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ।                    

সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF – এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে সুরুচি সঙ্ঘ ক্লাবে আছড়ে পড়ল ক্ষোভ! ক্লাবেই হদিশ মিলল ফার্স্টক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের। পাড়ায় পাড়ায় কেমন জুলুম চলত, তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন নিউ আলিপুরের বাসিন্দারা। ছিড়ে নামিয়ে দেওয়া হল ব্য়ানার, ভাঙা হল ক্লাবের গেট, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর, এবার তাঁদের খাসতালুক সুরুচি সঙ্ঘ ক্লাবে আছড়ে পড়ল ক্ষোভ। মেসিকাণ্ডে ইতিমধ্যেই FIR হয়েছে অরূপ বিশ্বাসের নামে। আর বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন ছোট ভাই স্বরূপ বিশ্বাস। এরপরই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে ঘটছে ক্ষোভের বিস্ফোরণ।                         

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.