Voice of Eastern India

বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?


কলকাতা : কলকাতার জাতীয় গ্রন্থাগারে উদ্বোধন হয়ে গেল ভারতের প্রথম ‘শব্দ সংগ্রহশালা’ বা ‘শব্দলোক’-এর। এই অনুষ্ঠান থেকে বাংলা ভাষা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধিকে নিয়ে ভাবনার পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে নতুন সরকারের কী কী পরিকল্পনা রিয়েছে তার নিয়েও বড় বার্তা দেন তিনি। আমূলের বিনিয়োগের প্রসঙ্গ টেনে জানান, ”যাঁরা বলেছিলেন পশ্চিমবঙ্গকে গুজরাত হতে দেব না, তাঁরা আজ বাড়িতে বসে দেখছেন আজ পশ্চিমবঙ্গের জন্য গুজরাতের সংস্থা ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে।”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.