Voice of Eastern India

বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ, অভিষেকের আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট


কলকাতা: চিকিৎসার প্রয়োজন, আর সেই কারণেই বিদেশ যেতে আদালতের অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের কাছে তাঁর আইনজীবীরা এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আর্জি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে সেই আর্জি ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করতে যাওয়ার মামলার দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবীরা। আর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানান, প্রতিটা মামলা যেমন একটা নির্দিষ্ট ক্রমতালিকা মেনে শুনানি হয়, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলারও শুনানি হবে। তিনি আরও জানান, ওই মামলার দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না কলকাতা হাইকোর্ট।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে আবেদন বা মামলা করা হয়েছিল গতকাল, সেই মামলায় তাঁর বক্তব্য ছিল, তাঁকে ৭ দিনের জন্য যেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। টার কারণ হিসাবে তিনি বলেছিলেন, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি মামলায় রক্ষাকবচও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এই রক্ষাকবচ দেওয়ার সময় বিচারপতি জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে কোনও ভাবে বিদেশ যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: শোকজের পর এবার ‘কালীঘাট-তৃণমূল’ থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী

আর ওই মামলার শর্ত এখনও বলবৎ রয়েছে। আর সেই কারণেই তিনি চাইলেই এখুনি বিদেশ যেতে পারবেন না। আর সেই কারণেই আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে দ্রুত শুনানি হতে পারে। কিন্তু আজ সেই আর্জি খরইজ করছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে তাদের কাছে যে তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী শুনানি হবে এই মামলার।

অন্যদিকে, গতকালই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায় সহ একাধিক হেভিওয়েট নেতা ও নেত্রীকে দল থেকে বহিষ্কার করে ‘কালীঘাট-তৃণমূল’। আগেই শোকজ করা হয়েছিল তাঁদের। আর এবার শো কজ করা নেতা ও নেত্রীদের বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বহিষ্কার করা হয়েছে অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদেরও। এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট-তৃণমূল’ বহিষ্কার করেছে বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন ও রথীন ঘোষকেও।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.