হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ডাইজান আলি মণ্ডল। গুরুতর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ডাইজান আলি মন্ডল ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা। তিনি ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে একজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ।
ওন্দা থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই শনিবার ডাইজান আলি মন্ডলকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। রবিবার ধৃত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে বাঁকুড়া আদালতে পেশ করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক থানায় নানা দুর্নীতির অভিযোগ জমা পড়ছে এবং গ্রেফতার হচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতারা। এবার ওন্দাতেও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে এক তৃণমূল নেতা।
অন্যদিকে, বাঁকুড়ায় রাস্তা দখল করে ক্লাব, তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় রাস্তা দখল করে ক্লাব, জেলাশাসককে ভাঙার নির্দেশ নীলাদ্রিশেখর দানার। রাস্তার ওপরে থাকা একাধিক দোকান সরাতেও নির্দেশ দিয়েছেন তিনি।
হাওড়া স্টেশন চত্বরে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা। তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার হাওড়া সদরের তৃমমূলের প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস। উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ অরবিন্দ দাস। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পলাতক ছিলেন তৃণমূল নেতা।
তারাতলাকাণ্ডে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে SIT, ধৃতকে সঙ্গে নিয়েই তল্লাশি
২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে খুনের অভিযোগ, ভাঙড়ে গ্রেফতার তৃণমূল নেতা। পুলিশের জালে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজয়গঞ্জ বাজারে একটি খুনের ঘটনা ঘটে। খয়রুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার পুলিশের।
আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত বর্ধমান পুরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত শর্মা। বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা।
২১ জুলাই’ করবে কে? ‘ঋতব্রত-তৃণমূল’ Vs ‘কালীঘাট-তৃণমূল’।মৃত্যুপুরীতে বাঁচার লড়াই” src=”https://www.youtube.com/embed/PKwLsAu-z10″ width=”872″ height=”490″ frameborder=”0″ allowfullscreen=”allowfullscreen”>
হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। ২০ জুন, মাধবডিহির বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়েছে।
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, রাজনগরের তৃণমূল নেতা সুকুমার আচার্যকে তাড়া বিজেপির। সুকুমার আচার্যকে তাড়া করে পুলিশের হাতে তুলে দিল বিজেপি কর্মীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিজেপির।
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
