Voice of Eastern India

২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে


সমীরণ পাল, বরানগর : সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনার জেরে বিটি রোডের একটা বড় অংশে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। ঘাতক ট্রাক চালককে পাকড়াও করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিকেও।                      

রাস্তার পাশে জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়েই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। বরানগরে বিটি রোডের উপর চোখের নিমেষে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। চলে গিয়েছে ২টি তরতাজা প্রাণ। জানা গিয়েছে, ডানলপের দিকে আসছিল একটি ট্রাক। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে, ট্রাকের গতি যথেষ্ট বেশি ছিল। অনন্যা বাস স্টপের কাছে রাস্তার পাশে জমা করে রাখা ছিল ইমারতি দ্রব্য। ট্রাকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি গাড়ি। আর এই দুইয়ের মাঝে পড়ে যায় স্কুটারটি। ২ পড়ুয়াকে নিয়ে তাদের বাবা স্কুলের দিকেই যাচ্ছিলেন। ডানলপের কাছে একটি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চা দু’টি পড়ত বলে জানা গিয়েছে। ট্রাক এবং গাড়ির মাঝে স্কুটারটি পড়ে যাওয়ার পর আচমকাই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষে যায় স্কুটারটি। ঘটনাস্থলেই ২ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। 

টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট 

হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ? 

জানা যাচ্ছে, ট্রাকের গতি বেশ বেশি ছিল। এর মধ্যে রাস্তার পাশে জড় করে রাখা স্টোন চিপস এড়িয়ে পাশ কাটিয়ে চলতে গিয়েই ট্রাকটি পিষে দেয় ওই স্কুটারটিকে। স্কুটার চালক অর্থাৎ মৃত ২ স্কুল পড়ুয়ার বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সাতসকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে স্টোন চিপস জড়ো করে রাখা ছিল। আর তা পাশ কাটিয়ে যেতে গিয়েই দ্রুত গতির ঘাতক ট্রাকটি পিষে দিয়েছে স্কুটারকে। ছোট ছোট ২ জন স্কুল পড়ুয়ার স্কুলে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। থমথমে রয়েছে এলাকা।              

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.