Voice of Eastern India

৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, ‘যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব’


ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ৩০ ঘণ্টা পার। বিকাশ ভবনের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। তাঁদের তরফে পাঁচজনের একটি প্রতিনিধিদল স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে বৈঠক করতে গেছে। এই আবহে আন্দোলনকারী শিক্ষকদের তরফে একজন বলেন, “স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান না হলে আন্দোলন লাগাতার চলবে। এখানেই বসে থাকব। যতদিন না সমাধান পাব।” তবে, আশাপ্রকাশও করা হয়েছে আন্দোলনকারীদের শিক্ষকদের তরফে। আন্দোলনকারী এক শিক্ষক বলেন, “আমরা অপেক্ষায় আছি। কিছু ভাল হবে এই আশায়। ওঁরা কথা বলছেন ভিতরে। ৫ জনের প্রতিনিধিদল গেছে ভিতরে।”

বিস্তারিত… 

প্রায় ৩০ ঘণ্টা ধরে খোলা আকাশের নীচে রাস্তায় বসে আছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। প্রত্যেকেই অপেক্ষায় আছেন, স্কুলশিক্ষা দফতর তাঁদের সমস্যার নিরসনে কী সিদ্ধান্ত নেয়। তাঁদের মধ্যে থেকে ৫ জন প্রতিনিধি স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে দেখা করতে গিয়েছেন। এখনও আলোচনা চলছে। তাঁদের বক্তব্য, তাঁদের প্রথমে নিয়োগ করা হয়েছিল চুক্তিভিত্তিকভাবে। কিন্তু, সেটা সরকার নিয়োগ করেনি। একটি সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। তাঁদের মতোই আরও ৫ হাজার জন এমন শিক্ষক রয়েছেন এমন অভিযোগ করছেন চাকরিহারা শিক্ষকরা। যারা একইভাবে নিয়োগ হয়েছিলেন। অথচ পরবর্তী সময়ে সরকার তাঁদের চুক্তির ভিত্তিতে নিয়োগ দেন এবং তাঁদের বেতনও বৃদ্ধি হয়ে যায়। এদের নিয়োগ তো হয়নি, উপরন্তু সম্প্রতি তাঁদের টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুজোর মুখে চাকরি হারিয়েছেন এই ৩৭১৯ জন। চাকরিহারা এই কম্পিউটার শিক্ষকরা পুরনো চাকরি পুরনো নিয়মে পুনর্বহাল চাইছেন না। সেই ৫ হাজার জন, যেভাবে সরকার তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছে, সেই একইভাবে তাঁদের নিয়োগ করা হোক। তাঁদের বক্তব্য, তাঁরা স্থায়ী চাকরি চাইছেন না, চুক্তিভিত্তিক চাকরিই চাইছেন। কিন্তু বাকি ৫ হাজার জনের ক্ষেত্রে যে ব্যবস্থা করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে কেন তা নয়, কেন তাঁদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে, এই অভিযোগই তুলছেন তাঁরা। 

গতকাল সকাল ১১টায় তাঁরা এখানে আসেন। এরপর রাতভর এখানেই বসে ছিলেন। এখনও পর্যন্ত নিজেদের দাবি-দাওয়া নিয়ে বসে আছেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এক কথায়, অনিশ্চিত ভবিষ্য়তের আশঙ্কায় সোমবার পথে নামেন ৩ হাজার ৭১৯ জন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আন্দোলনকারীদের দাবি, রাজ্য় সরকার তাঁদের পাশে দাঁড়াক। Contractual Computer Teachers Agitation

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.