Voice of Eastern India

শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে


কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে শুরু হয় ডিম থেরাপির সংস্কৃতি। তারপর থেকে একের পর এক তৃণমূল নেতাদের উপর ‘ডিম আক্রমণ’ করেছে সাধারণ মানুষ থেকে বিজেপির কর্মীরা। দুর্নীতির সঙ্গে জড়িত থাকলেই পেতে হচ্ছে এই শাস্তি। তবে, এবার ‘ডিম থেরাপি’র অভিমুখ পরিবর্তন হল। শুধু তৃণমূল নয়, এই থেরাপির মুখে পড়তে হল বিজেপি নেতাকেও।                           

‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, গত মাসেই সল্টলেকের করুণাময়ী মোড়ে পোস্টার লাগিয়ে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বিজেপির কর্মীরা। এবার সেই থেরাপি পড়ল বিজেপি নেতার উপর। তবে এক্ষেত্রে কারণটা একটু অন্য। বেলগাছিয়ায় বিজেপি নেতাকে লক্ষ্য করে ডিম বিজেপির। ঘটনার জেরে চঞ্চল্য ছড়ায় এলাকায়। চিৎপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে ডিম ছোড়েন বিজেপি কর্মীরা। যদিও, ডিম ছোড়ার অভিযোগ অস্বীকার বিজেপির অপর গোষ্ঠীর। আক্রান্ত হওয়া বিজেপির নেতা বলেন, ”এখানে দেখি পুলিশ। আমি পুলিশের সামনেই এসেছি। পুলিশ থাকাকালীন চলে গিয়েছি। আমি বিস্কুট নিতে এসেছি, দেখিনি। ওর যে মেন্টলি দোষ আছে, ও এমনি করে মানুষকে…আমাদের অঞ্চল খুব শান্ত বলে, তাকে বিজেপির কমিটির মধ্যে নিয়েছে।”                             

এই প্রথম নয়, এর আগেও বিজেপি নেতাদের উপর ডিম বর্ষণ করেছেন বিজেপির কর্মীরাই। গত মাসেই, অর্থাৎ আগস্ট মাসে বিজেপি নেতাদের ডিম ছোড়েন নিচু তোলার বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছিল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কয়েক জন বিজেপি নেতা তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে ডিম থেরাপি চলে তাদের উপর। দেখানো হয়েছিল বিক্ষোভও। 

আরও পড়ুন – ‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা ‘ক্ষুব্ধ’ বিজেপি কর্মীর

উল্লেখ্য, ‘ডিম থেরাপি’-র ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ এই ধরনের প্রতিবারের বিপক্ষে। গত মে মাসে রাজারহাটে আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে এক অনুষ্ঠানে গিয়ে তোলাবাজি সংক্রান্ত বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ‘ডিম থেরাপি’-র বিষয় উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়েছিলেন কর্মীদের। তিনি বলেছিলেন যে, ”এই ডিম কিন্তু ঘুরে গিয়ে অন্য দিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমাদের দলকেও মনে রাখতে হবে।”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.