রুমা পাল, কলকাতা: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। যারা নতুন ভোটার, তাঁদের নাম তোলার জন্য, এই ফর্ম ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এবার কমিশন কী নির্দেশ দিল ? কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার জানানো হয়েছে, ‘খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও, ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে।’
২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এবং চূড়ান্ত ভোটার লিস্ট , সেটা জানুয়ারিতে হবে। এবং সংশ্লিষ্ট ব্যাক্তির নামে, আগে ভোটার তালিকা ছিল কিনা, এখানে দেখা হবে না। বা এখানে সেটা বাধা হয়ে দাঁড়াবে না। কমিশন সেই ভয়টা কাটানোর জন্যই এই উদ্যোগ নিয়েছেন। এবং এক্ষেত্রে তাঁদের স্পষ্ট বক্তব্য, আগে নাম বাদ গেছে, সেটা না জানানো, মিথ্যে ঘোষণা বলে গণ্য হবে না। বাদ পড়া ভোটারদের ফর্ম ৬ পূরণ আপাতত কোনও সমস্যা হবে না, এমনটাই জানাচ্ছে কমিশন। প্রথমবার ভোটার হচ্ছেন বলে কেউ যদি দাবি করেন, তাঁর মধ্যে অন্যায় দেখা হবে না। নাম তোলার ফর্মের স্বীকারুক্তি নিয়ে, ভয় পাওয়ার কোনও কারণ নেই। এমনটাই জানিয়েছেন কমিশন। এবং জনপ্রতিনিধি আইন মেনে, ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে, কোনও পদক্ষেপই করা হবে না বলে, কমিশন জানিয়েছে। দেশজুড়ে যেভাবে ফর্ম ১৬ ঘিরে যেভাবে বিতর্ক দানা বাঁধছে, সেই বিতর্কই অনেকটা নিরসন করার জন্য কিন্তু এই ধরণের নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
