Voice of Eastern India

Homestay Mistery Death : সদ্য বিবাহিত যুবতীর ভয়াবহ মৃত্যু, চাপ-চাপ রক্ত, প্রস্রাব, মুসৌরির হোমস্টে – মৃত্যু ঘিরে বহু প্রশ্ন


দেহরাদুন : মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু। ভয়ঙ্কর দৃশ্য হোম স্টে-তে। পাহাড়ের কোলে ছোট্ট আস্তানায় ভয়াবহ ছবি। আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে। উত্তরাখণ্ডের মুসৌরিতে বেড়াতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে এক দম্পতির সঙ্গে। রহস্যজনক ভাবে ঘরের মেঝেতেই মেলে যুবতীর দেহ। সূত্রের খবর, স্বামী নাকি ঘুত থেকে উঠেই স্ত্রীকে দেখতে পান অমন অবস্থায়। থৈ থৈ করছে রক্ত। চারিদিকে ছড়ানো প্রস্রাব, তারই মাঝে পড়ে স্ত্রীর দেহ ! এই ঘটনায় ক্রমেই জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। 

সামনে আসতে শুরু করেছে এমন কিছু তথ্য, যা ঘিরে তৈরি হয়েছে একের পর এক প্রশ্ন।

মৃতার নাম পি রাধা গায়ত্রী। দিল্লির বাসিন্দা ওই তরুণী গুরগাঁওয়ের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। স্বামী সৌম্য শ্রীরামের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুসৌরিতে। ১৪ জুন রাতে তাঁরা ওঠেন টিপরিধার এলাকার একটি হোমস্টেতে। বুক করা ছিল ‘ব্লিস’ নামের একটি ঘর।

স্বামীর দাবি, রাতে দু’জনেই মদ্যপান করেছিলেন। সবকিছুই ছিল স্বাভাবিক। ভোর সাড়ে ৩টা নাগাদ ঘুমোতে যান তাঁরা।

তারপর?

সেই কয়েক ঘণ্টার হিসাবই এখন তদন্তের সবচেয়ে বড় ধাঁধা।

সোমবার সকালে ঘুম ভাঙার পর সৌম্য যা দেখেছেন বলে দাবি করেছেন, তা শুনে হতবাক তদন্তকারীরাও। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘরের মেঝেতে পড়ে ছিলেন গায়ত্রী। শরীরে কোনও পোশাক ছিল না। কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। নাক থেকে বেরোচ্ছিল রক্ত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

প্রাথমিক তদন্তে আরও কিছু তথ্য সামনে আসে। ঘর থেকে উদ্ধার হয়েছে দুটি খালি মদের বোতল। পাওয়া গিয়েছে খাবারের প্যাকেট। বিছানার চাদরে মিলেছে রক্তের দাগ।

কিন্তু প্রশ্ন হল—

  • রক্তের দাগ এল কীভাবে?
  • নাক থেকে রক্তপাতের কারণ কী?
  • মেঝেতে কেন পড়ে ছিলেন তরুণী? 
  • রাতে কি কোনও শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল?   
  • নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা?         

    এই মুহূর্তে কোনও প্রশ্নেরই উত্তর মেলেনি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। হোমস্টের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘরের ভিতরে কী ঘটেছিল, সেই টাইমলাইন তৈরির চেষ্টা চলছে। ঘটনার আরও একটি দিক তদন্তকারীদের ভাবাচ্ছে। মাত্র সাত মাস আগে, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে হয়েছিল গায়ত্রী ও সৌম্যের। নতুন জীবনের শুরু, পাহাড়ে বেড়াতে যাওয়া, আর তারপর হঠাৎ এই মৃত্যু—স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠে আসছে।

    দেরাদুনের করোনেশন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্যানেল দিয়ে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। তদন্তকারীদের আশা, মৃত্যুর রহস্যের প্রথম সূত্র মিলতে পারে সেখান থেকেই।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.