শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জের হাতিভাঙা এলাকায় অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় একটি টোটো আটক করে পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় ৮১৪ গ্রাম সোনার বাট, যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। সোনার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনাটি খবরের কাগজে মোড়া অবস্থায় ছিল। ঘটনায় টোটোচালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোনার উৎস, গন্তব্য এবং পাচারচক্রের অন্যান্য সদস্যদের সন্ধান চালানো হচ্ছে। ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন টোটো চালক রাহুল হোসেন তার বাড়ি নিশিগঞ্জে অপরজন আরফান হোসেন তার বাড়ি অসমে বলে জানা গেছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসা হয়েছিল এবং কোথায় তা পাচারের উদ্দেশ্য ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
