Voice of Eastern India

TMC News: তৃণমূলের ‘রেজলিউশন বুক’ হাতে পেল সিআইডি, এবার সই জাল কাণ্ডের সুরাহা হবে?


কলকাতা: বিধায়কদের সই জাল কাণ্ডে সিআইডি-র হাতে এবার তৃণমূলের ‘রেজলিউশন বুক’। ওই ‘রেজলিউশন বুক’ আসল কি না, তা যাচাই করে দেখা হবে। ‘রেজলিউশন বুকে’র সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখা হবে। আজই কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি যান সিআইডি আধিকারিকরা। আর তার পরই সিআইডি ‘রেজলিউশন বুক’টি হাতে পেয়েছে বলে খবর এল। (TMC Signature Fraud Case)

সই জাল কাণ্ডে ওই ‘রেজলিউশন বুক’টির খোঁজ চলছিল প্রথম থেকেই। সেই আবহেই শনিবার সকাল ১১টা নাগাদ শোভনদেবের বাড়িতে পৌঁছয় সিআইডি-এর একটি টিম। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ‘রেজলিউশন বুকে’র একটি প্রতিলিপি রাজ্য গোয়েন্দাদের হাতে তুলে দেন শোভনদেবই। তিনি জানান, সেটাই আসল ‘রেজলিউশন বুক’। (TMC News)

সিআইডি-র তরফে জানা যাচ্ছে, সেটিই আসল ‘রেজলিউশন বুকে’র প্রতিলিপি কি না, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি বর্তমানে তদন্তসাপেক্ষ। ওই ‘রেজলিউশন বুকে’র খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কুণাল ঘোষদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। একাধিক বিধায়কের কাছে পৌঁছন রাজ্য গোয়েন্দারা। ‘রেজলিউশন বুক’টি হাতে পেলে, যে তিন জন আদালতে গিয়ে সই করেছিলেন, তাঁদের সই মেলানো যাবে। সই জাল করা হয়েছে বলে যে অভিযোগ উঠছে, সই মেলালেই সব স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সমাজসেবার কাজে গিয়েছিলেন, তরুণীর জামা-কাপড় ছিঁড়ে দিল উন্মত্ত ভিড়, চলল যৌন নিগ্রহ, মারধর সহকর্মীকেও

সই জাল কাণ্ডে ‘রেজলিউশন বুক’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে শোভনদেব প্রতিলিপি তুলে দিয়েছেন রাজ্য গোয়েন্দাদের হাতে, তাঁকেই বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল কালীঘাট তৃণমূলের তরফে। সেই মর্মে চিঠিও গিয়েছিল বিধানসভার স্পিকারের কাছে, যাতে সই ছিল দলের সাধারণ সম্পাদক অভিষেকের। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা জানান, রেজলিউশন বুকে সই জাল করা হয়েছে। শোভনদেবকে স্পিকার করার প্রস্তাবে যাঁরা সই করেননি, তাঁদের সই জাল করা হয় বলে অভিযোগ তোলেন তাঁরা। 
আরও পড়ুন: সারাদিন উপোস, ফ্রুটি গলায় ঢালতেই অসুস্থ যুবক, শেষ পর্যন্ত প্রাণটাই চলে গেল

বিষয়টি সামনে আসতেই উথালপাতাল শুরু হয়। আর সেখান থেকেই কার্যত খান খান হতে শুরু করে তৃণমূল। ঋতব্রত এবং ৬০ জন বিদ্রোহী বিধায়ক নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে চিঠি দেন স্পিকারকে। শোভনদেব নন, ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাব মেনে নেওয়া হয়। অন্য দিকে, দিল্লিতেও ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করেন। NCPI-তে যোগ দিয়ে বিজেপি এবং NDA-কে সমর্থন করার কথা জানান। এই মামলায় বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে। কুণালের সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। শোভনদেবের দেওয়া ‘রেজলিউশন বুক’টি আসল হলে, অনেক প্রশ্নের উত্তর মিলবে।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.