ABP Ananda LIVE | কাল আন্তর্জাতিক যোগ দিবস, তুঙ্গে প্রস্তুতি। গঙ্গাবক্ষে ‘বন্দে যোগম’ কর্মসূচির আয়োজন। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্কে মেগা ইভেন্ট। কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের শো। ”এটাই পরিবর্তন…আজ খুব গর্বের দিন”, যোগ দিবস নিয়ে বললেন দিলীপ ঘোষ |
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
ভোট গণনার পরেই শিবপুরে গুলি-বোমার চালানোর অভিযোগ উঠেছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদের বিরুদ্ধে। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার সেই শিবপুরের ‘ত্রাস’কে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে দুষ্কৃতীদেরই কড়া বার্তা দিল পুলিশ। এক হাতে হাতকড়া, কোমরে দড়ি,চারিদিকে পুলিশ কর্মীদের ঘেরাটোপ। ভর সন্ধেয় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হল ধৃত তৃণমূল নেতা শামিম আহমেদকে। একসময় যিনি সাধারণ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। সেই তৃণমূল নেতাকেই এবার কোমরে দড়ি পরিয়ে ঘোরাল পুলিশ।
