Dilip Ghosh: তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, অনেকেরই বান্ধবী পালিয়েছে, সিআইডি দেখছে খুঁজে: দিলীপ ঘোষ
কলকাতা: টিনা সাহা ভৌমিক, ২০১৮ সাল থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য । তৃণমূল জমানায় প্রাথমিক স্কুলে পেয়েছিলেন শিক্ষিকার চাকরি । তাঁর বিরুদ্ধে দুর্নীতি করে চাকরির অভিযোগ তুলেছিলেন তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহা । এ ছাড়াও তৃণমূলের বঙ্গ জননী বিভাগের নদিয়া জেলার সভানেত্রী ছিলেন তিনিই । আর সেই সূত্রেই যাতায়াত বাড়ে কলকাতায় । আর পরিচয় গড়ে ওঠে সব্যসাচী দত্তের সঙ্গে । আর এবার সেই টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হল কেজি কেজি সোনা ।
আরও পড়ুন: শোকজের পর এবার ‘কালীঘাট-তৃণমূল’ থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী
আর এই বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ । তৃণমূল কংগ্রেসে বান্ধবী কালচার খুব বেশি ছিল, মন্তব্য তাঁর । দিলীপ ঘোষ বলেন, “অনেকেরই বান্ধবী পালিয়ে গিয়েছে । এখন কী করা যাবে । আইনের ব্যাপার, সিআইডি দেখছে খুঁজে । অনেকের বান্ধবী ধরা পড়েছেন । অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে । তৃণমূলে এই বান্ধবী কালচারটা ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে । অপা বেরিয়েছে, আরও কারও কারও বেরোবে । আরও কারও টাকা নিয়ে কেউ চলে গিয়েছে । এখানে অভিযোগ এসেছে । অভিযোগ এলে এটা নিয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, আপনাদের কাছে তথ্য আছে, আপনার তথ্য দিন । আমরা তো চাই তাদের খুঁজে বের করা হোক । স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও হোক ।”
এই বিষয়ে কটাক্ষ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, “কারও গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে । কয়েক কেজি সোনা, কোনও নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে । প্রোপার্টি, টাকা, সোনা-দানা, এই না হলে তৃণমূল কী করে হয় ?”
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন, “আমরাই আসল তৃণমূল”
