Voice of Eastern India

বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত


পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর : বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত। বারুইপুরকাণ্ডে এবার গ্রেফতার আনন্দ সরদার। বারুইপুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৩। বারুইপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর জেলা পুলিশ। গতকাল অর্থাৎ রবিবার ৫ জুলাই একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর রাতভর তল্লাশি চালিয়ে আজ সোমবার ৬ জুলাই আরও একজনের গ্রেফতার করে পুলিশ। এবার তাদের জালে মূল অভিযুক্ত। এছাড়াও বারুইপুরের এই ঘটনায় আটক করা হয়েছে আরও ৩ জনকে। বারুইপুর থানার সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গতকাল গ্রেফতার করা প্রভাস মণ্ডলকে জেরা করে আনন্দ সর্দারের নাম প্রকাশ্যে আসে। প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে দিবাকর সর্দার নামেও এক অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এরপর বারুইপুরের এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 

নাবালিকাকে খুনের ঘটনায় ৬ সদস্যের SIT গঠন করে শুরু করা হয়েছে তদন্ত। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে SIT। এই ঘটনার পর সোমবার ৬ জুলাই বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা জারি হয়েছে। এলাকায় আগে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রচুর পুলিশ আধিকারিকদের নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে। রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে নজরদারি। 

হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ, তারপরেই ফেসবুক ভিডিও করে পদ ছাড়লেন AJUP নেতা 

গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোয় ক্লাস সিক্সের ওই ছাত্রী। নিহতের পরিবারের দাবি, এর পর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। গতকাল অর্থাৎ রবিবার ৫ জুলাই সকালে বারুইপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় নাবালিকার দেহ। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। মৃতদেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যু নিয়েও দায়ের হয়েছে মামলা। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও পৃথক মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

অমিত শাহ” src=”https://www.youtube.com/embed/PKwLsAu-z10″ width=”872″ height=”490″ frameborder=”0″ allowfullscreen=”allowfullscreen”>

বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনা বারুইপুরের দিকে রওনা দিয়েছেন ‘কালীঘাট-তৃণমূল’-এর প্রতিনিধিরা। প্রতিনিধি দলে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.