Voice of Eastern India

Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত


ABP Ananda LIVE : বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত। বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩।আটক করা হয়েছে আরও ৩ অভিযুক্তকে।নাবালিকাকে খুনের ঘটনায় গতকালই গ্রেফতার করা হয় ১ জনকে।৬ সদস্যের SIT গঠন করে শুরু করা হয়েছে তদন্ত। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে SIT।এই ঘটনার পর বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা জারি হয়েছে। এলাকায় কাজের অভিজ্ঞতা আছে, এমন পুলিশ আধিকারিকদের এলাকায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে।

 আজও থমথমে বারুইপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। চলছে কড়া নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকার কয়েকটি জায়গায় জারি করা হয়েছে BNS-এর ১৬৩ ধারা। এদিকে বারুইপুরের থমথমে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে এমন একাধিক পুলিশ আধিকারিককে, যাঁদের আগে এখানে কাজের অভিজ্ঞতা রয়েছে। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.