Voice of Eastern India

Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা


কলকাতা : রথযাত্রা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানালেন, এবার প্রাথমিকভাবে ৬০ টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমান সরকার ঐতিহ্য ও উন্নয়নকে নিয়ে এগোতে চায়’ । ঐতিহ্যবাহী রথগুলি মেরামত-সংরক্ষণের প্রয়োজন আছে। দশকের পর দশক পুরনো রথযাত্রাগুলিকে অনুদান দেওয়া হবে। একাধিক প্রাচীন মন্দিরকে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রাবণ মেলা উপলক্ষে শেওড়াফুলি-তারকেশ্বর পথে, নির্দিষ্ট ব্যবধান অন্তর সেবাকেন্দ্র গড়ে তোলা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলিকে সংরক্ষণ এবং আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার। দীর্ঘদিনের পুরনো রথগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। সেই  কথা বিবেচনা করে এ বছর রাজ্যের বেশ কিছু রথমেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করতে  ৬০ টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রথম পর্যায়ে রাজ্যের আটটি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। সরকারের মতে, এই উদ্যোগ শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনাই নয়, রাজ্যের ঐতিহ্য এবং ধর্মীয় পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রাচীন মন্দির সংরক্ষণে ১,০০০ কোটি টাকার তহবিল

রথযাত্রা উপলক্ষে ঘোষণার পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানের উন্নয়ন নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভিন্ন ঐতিহাসিক মন্দির ও ধর্মীয় স্থানের সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য, ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনকেও আরও শক্তিশালী করা।

শ্রাবণ মেলায় তারকেশ্বরগামী পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

আগামী শ্রাবণ মাসকে সামনে রেখে তারকেশ্বরে ভক্তসমাগমের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী জানান, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর বিশেষ পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে। এই কেন্দ্রগুলিতে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা-সহ প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে, যাতে শ্রাবণ মেলায় আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারেন।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.