Voice of Eastern India

Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি


মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আইনজীবী মারফত কামারহাটির বিধায়ককে নোটিস অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী ও খুনি বলার অভিযোগে নোটিস। ১৯ জুলাই: ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে অভিষেককে আক্রমণ মদনের। ফেসবুক লাইভে অভিষেককে অপরাধী ও খুনি বলে অভিযোগ করেন বিধায়ক। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক, উল্লেখ নোটিসে। ৭২ ঘণ্টার মধ্যে মদন মিত্রকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি। নোটিস পাঠিয়ে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি অভিষেকের।

পড়ুন আরও খবর – পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে মদন মিত্র। ২৯ জুলাই সকাল ১১ কামারহাটির বিধায়ককে হাজিরার নির্দেশ ইডির। এই সপ্তাহেই মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দেয় ইডি। এই সপ্তাহেই মদন মিত্রের ২ ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্র ও স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.