Voice of Eastern India

Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা


কলকাতা: তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। অভিযোগ, ‘সেবাশ্রয়’ ক্য়াম্প চলার সময় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ীর রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও, কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে যায় পুলিশ। প্রায় ৬-৭ মিনিট পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে থাকার পর দরজা খোলেন সুমিত রায়ের মা। তাঁর হাতে নোটিস ধরান পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি।

আরও পড়ুন, গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?

প্রশ্ন: সুমিত কোথায় আছে কিছু বলবেন? 
সুমিত রায়ের মা: হ্যাঁ জানি তো। মাটির তলায় পোঁতা আছে। 
সুমিত রায়ের মায়ের দাবি, ছেলে কোথায় তিনি জানেন না। 

প্রশ্ন: ছেলে পালিয়ে গেল কেন? 
সুমিত রায়ের মা: আমি জানি না। আমি চাইব তাড়াতাড়ি সব কিছু সত্যিটা বার হয়ে যাক। 

প্রশ্ন: কোথায় গেছে? 
সুমিত রায়ের মা: তা তো জানি না। আমার ছেলে ওরকম না। 

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। একের পর এক অভিযোগে নাম জড়াচ্ছে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়েরও। আর বুধবার, তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে যায় পুলিশ। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় FIR-এ রুজু হয়। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। 
 
অভিযোগ, ‘সেবাশ্রয়’ ক্য়াম্প চলার সময় প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ীর রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও, কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ।  তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে এই মুহূর্তে আমরা সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক তাঁর বাড়ির সামনে এসেছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন। বেহালা থানার পুলিশকে নিয়ে এসেছেন।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.