Voice of Eastern India

Agnimitra Paul: “কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই”, বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার


কলকাতা: বাঁকুড়ার ইন্দাসে এক যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ। জানা গিয়েছে, এই ঘটনার পরই মৃত্যু হয় ওই যুবকের বাবার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ওই পরিবার। অভিযোগ CJP অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ার কারণেই ওই যুবক ও তাঁর বাবাকে মারধর করা হয়।

এই ঘটনায় কোনও রং না দেখে শাস্তির দাবি করেছে ওই পরিবার। এমনকি হবে, সেই আশ্বাসও দিয়েছে বিজেপি। বাঁকুড়ায় আসছেন ককরোচ জনতা পার্টির নেতারাও। ঘটনায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ওই পরিবারের অভিযোগ যে ৫ জনের বিরুদ্ধে তার মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনও যাতে ধরা পড়ে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। ‘কাউকে আড়ালের প্রশ্নই নেই’, জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

এবার এই প্রসঙ্গে বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বললেন, “অভিযোগ এসেছে যে ঘটনায় জড়িত একজন বিজেপি কার্যকর্তা, লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে ভারতে। লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে পশ্চিমবঙ্গে। সবার চরিত্র ঠিক করা তো আর আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রীর কাজ নয়। আর সেটা সম্ভবও নয়। সুতরাং কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার উপর অ্যাকশন হবে। সে বিজেপি করে বলে বা বিজেপির কর্মী বলে তাকে তো আর পুলিশ ছেড়ে দেবে না। একটা অন্য যে কোনও ক্রিমিনালকে যেভাবে দেখা হয়, তাকেও সেই একই ভাবে দেখা হবে।”

তারপর তিনি বলেন, এগুলোকে বিজেপি সমর্থন করে না। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, “ট্যাগটা চলে এল সে বিজেপির কার্যকর্তা। বিজেপি এগুলোকে সমর্থন করে না। মানে তোলাবাজি করুন আর খুন করুন, সে যত সমালোচনাই আমরা করি আপনাকে কেউ খুন করার অধিকার দেয়নি। জুতো মারারই অধিকার আপনাকে কেউ দেয়নি, তো খুন করার অধিকার তো দূরের কথা। এগুলো আমরা বরদাস্ত করব না। একদম মানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নিশানা করলেন তৃণমূলকেও। অগ্নিমিত্রা পাল বললেন, “আমরা তৃণমূল নই। যে তৃণমূলের ক্যাডারদের ঝান্ডা হাতে নিলেই, সে রেপ করুক, খুন করুক, মলেষ্ট করুক; সব মাফ হয়ে যেত। এটা বিজেপি পার্টি। আর আমরা সরকার গড়েছি। আর বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ আমাদের নিয়ে এসেছেন। সুতরাং এখানে কোনও ক্ষমার জায়গা নেই।”

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.