Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে ‘কালীঘাট তৃণমূল’ এর দুই প্রতিনিধি। পৌঁছলেন কুণাল ঘোষ, দোলা সেনেরা।
এদিকে, আজ দুপুরে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নবান্নে চলে এই বৈঠক। বিধানসভা থেকে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), ফিরহাদ হাকিমরা (Firhad Hakim)। নবান্নের (Nabanna) বৈঠকে যোগ দিতে যান গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানরা।
অন্যদিকে, গুরু হরকিষণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক। অনুষ্ঠানের পর নিজের হাতে লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। খাবার পরিবেশনের পর বাসন মেজে পরিষ্কার করে দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একসঙ্গে পংক্তিভোজনে বসেন শুভেন্দু অধিকারী।
