Voice of Eastern India

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’!


ABP Ananda LIVE : খাস কলকাতার বুকে বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’!রাতভর এন্টালি থানার সামনে মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। ১২ অগাস্ট: কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো । ১৪ অগাস্ট: রাতে কেউ পার্কে ঢুকে সেই খুঁটি উপড়ে দেয়। পার্কের সমস্ত গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিবাদে থানায় চড়াও হন বিজেপি নেতা সুদীপ রাম। ১৪ অগাস্ট: এন্টালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি নেতা সুদীপ রামের।

ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজো। আর এবারই সেই পুজোর আয়োজনকে কেন্দ্র করে  প্রকাশ্যে এল কলকাতায় বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব !অভিযোগ উঠল দলের ভেতরে দুই গোষ্ঠীর অশান্তি নিয়ে। উত্তর কলকাতার একটি পুজোর ‘দখল’ ঘিরে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এখন চরমে। সেখানেই শেষ নয়। একেবারে থানার মেন গেটে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ । ঘণ্টার পর ঘণ্টা থানার সামনে সোনা গেল হুমকি হুঁশিয়ারি। 

এন্টালি থানা এলাকার ঘটনা। ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো ঘিরে। অভিযোগ,পুজোর আয়োজন নিয়ে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয়। গত ১২ অগাস্ট পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটিপুজো করেন স্থানীয় কিছু মানুষ। এরপর ১৪ অগাস্ট রাতে অভিযোগ ওঠে, কেউ বা কারা, পার্কের ভিতরে ঢুকে সেই খুঁটি উপড়ে দিয়েছে। তারপরই এন্টালির বিজেপি নেতা সুদীপ রামের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। পার্কের সব গেটে তালা লাগানো হয়। তারপর থানার সামনে গিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ, থানার ভেতরে কর্তব্যরত পুলিশদের আটকে বাইরে থেকে হুমকি হুঁশিয়ারি দিতে থাকেন তিনি ও তাঁর দাদা দিলীপ রাম। এই ঘটনার পিছনে বিজেপিরই আরেক গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করে সুদীপ-গোষ্ঠী । তিনি সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন। সবমিলিয়ে দুর্গাপুজোর দখলকে কেন্দ্র করে বিজেপির দলের অভ্যন্তরীণ কোন্দলের ছবি আরও স্পষ্ট হল। 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.