কলকাতা: বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ। বিজেপিতে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ? ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। পালাবদলের পর প্রথম যোগদানের দরজা খুলল বিজেপি।
এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘Exception Proves The Law- কথাতেই আছে ব্যতিক্রম তো থাকবেই। বিচ্যুতি নয় ব্যক্তিক্রম। ব্যতিক্রমী ঘটনা ব্যক্তিক্রমী চরিত্রের সঙ্গে। দলও নিজেকে খাপ খাইয়ে নেয়।’
এরপরই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দেন কাদের কাদের জন্য বিজেপির দরজা বন্ধ?
শমীক ভট্টাচার্য বলেন, ‘চার ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, তাঁদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছিলাম কংগ্রেস, বামপন্থী ভোটারদের কাছে যে যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপর নিজের আধিপত্যবাদকে চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলিকে পদদলিত করে দেননি, যারা টেন্টেন্ড নয়, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করতে রক্ত জল করে দেওয়ালে তৃণমূলের প্রতীক এঁকেছিলেন, তাঁদের কাছে আহ্বান জানিয়েছিলাম।’
এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সোমবার প্রসেনজিতের বাড়ি যান অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে প্রসেনজিৎ। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। রাজ্যসভা উপনির্বাচনের আগে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের সাক্ষাতে জল্পনা।
‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে’, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি প্রসেনজিতের।
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
