Voice of Eastern India

Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন


কলকাতা : শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে জাতিভিত্তিক জনগণনা। প্রথম ১৫দিন ওয়েবসাইটে চলবে সেল্ফ এনুমারেশন। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাড়ি বাড়ি ভেরিফিকেশন। সেলফ এনুমারেশন করার জন্য ঢুকতে হবে https://se.census.gov.in সাইটে। দিতে হবে ৩৩টি প্রশ্নের উত্তর। সেলফ এনুমারেশনে দিতে হবে বাড়ি বা ফ্ল্যাটের বিবরণ। মেঝে, দেওয়াল বা ছাদ কী দিয়ে তৈরি, দিতে হবে সেই তথ্য। ফ্ল্যাট বা বাড়ির তথ্য দেওয়ার পর দিতে হবে পরিবারের সদস্যদের তথ্য।  সেই সঙ্গে দিতে হবে পানীয় জল, জ্বালানি, শৌচাগার থেকে আলো সংক্রান্ত তথ্য।  পারিবারিক আয়ের তথ্যও জানাতে হবে।  সেল্ফ এনুমারেশন পর্বে দিতে হবে সম্পত্তির হিসেবও। সেল্ফ এনুমারেশন পর্বের সূচনা করে শনিবার নিজেই পোর্টালে নিজের তথ্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর নিচে তথ্যগুলি জানতে চাইতে পারেন সরকারি প্রতিনিধিরা। 

জাতিভিত্তিক জনগণনায় এবার সরকার ডিজিটাল-ফার্স্ট পদ্ধতি গ্রহণ করেছে। প্রত্যেক নাগরিকের জন্য থাকছে ৩৩টি প্রশ্ন।  সেই সম্ভাব্য ৩৩টি প্রশ্নের সম্পূর্ণ তালিকা দেওয়া হলো। যেমন , বাড়ির নম্বর  (Municipal or local authority or census number)। সেনসাস হাউস নম্বর। বাড়িটির মেঝের প্রধান উপাদান। বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি। ছাদ কেমন, কী দিয়ে তৈরি। বাড়িটির ব্যবহার সংক্রান্ত তথ্য।  বাড়ির অবস্থা। পরিবারে কতজন থাকেন। পরিবারের কর্তা কে। তিনি কি মহিলা না পুরুষ। পরিবারের লোকজন তফসিলি জাতি বা উপজাতি বা অন্যান্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা। বাড়ির মালিকানা কার। বাড়িতে কটা ঘর। বাড়ির সদস্যদের মধ্যে কারা বিবাহিত, কারা অবিবাহিত।  পরিবারটির পানীয় জলের প্রধান উৎস কী । পানীয় জল সংক্রান্ত আরও তথ্য। বাড়িতে বিদ্যুৎ সংযোগ আছে ? শৌচাগার আছে?  কী ধরনের শৌচাগার ?  বর্জ্য জল নির্গমন পথ কেমন। স্নানের সুবিধে আছে ? এছাড়াও প্রশ্ন থাকবে রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগ নিয়েও। রান্নার জন্য কী  জ্বালানি ব্যবহার করা হয়।
বাড়িতে রেডিও/ট্রানজিস্টর আছে ? টিভি আছে ? ইন্টারনেট আছে ? ল্যাপটপ বা কম্পিউটার আছে বাড়িতে ? বাড়িতে কয়টি টেলিফোন/মোবাইল ফোন/স্মার্টফোন? বাড়িতে সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড আছে তো? গাড়ি আছে ? পরিবারে কী ধরনের শস্য খাওয়া হয়? জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য মোবাইল নম্বর নেওয়া হবে। 

সেল্ফ এনুমারেশন শুরু হয়েছে জেলাতেও। শিলিগুড়িতে পোর্টালে নিজের তথ্য আপলোড করেন পর্যটন ও পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ।  এছাড়াও উত্তর ২৪ পরগনায় ফর্ম পূর্ণ করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং, তাঁর ছেলে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। ঠাকুরনগর ঠাকুরবড়ি থেকে শুরু হয় গাইঘাটা ব্লকের জনগণনার কাজ। সেল্ফ এনুমারেশন শেষ হওয়ার পর ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন এনুমারেটররা। 

 

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.