কলকাতা: সিআইডির পর এবার শনিবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর ঠিকানায় ED। তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি, ভবানীপুরের ঠিকানায় যায় ED আধিকারিকরা। সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ED। এখনও পর্যন্ত খবর মোট ৮টি জায়গায় তল্লাশি ED-র।
এদিকে শুক্রবার মদন মিত্রর বাড়িতে যায় সিআইডি। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘আমার বাড়িতেও সকালবেলা CID এসেছিল। সই জালকাণ্ড মামলায় সহযোগিতা করতে বলেছে। আমাকে বলেছে আপনি এই নোটিসটা শুধু রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। আমাকে একটা নোটিস দিয়ে চলে গেছে। দেড় মিনিট ছিল।’
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
