ABP Ananda LIVE : কাল ককরোচ পার্টির ‘যন্তরমন্তর চলো’, দিল্লিতে ট্রেন বাতিল প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে। “ট্রেন বা মেট্রো পরিষেবা বন্ধ করা অপ্রয়োজনীয় পদক্ষেপ”, সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, দেশে এটা কী হচ্ছে? সওয়াল কপিল সিব্বলের। শুধুমাত্র আশঙ্কার ওপর সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। মেট্রোর মতো পরিষেবা বন্ধ করলে লক্ষ লক্ষ মানুষের সমস্যা হবে। লক্ষ লক্ষ মানুষের সমস্যা হবে, আমাদের এটা দেখতে হবে। সভা করার আইনি অনুমতি আছে কি না দেখতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। “এতে কোনও সন্দেহ নেই যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। কোথায় ব্যারিকেড আছে, বিকল্প রাস্তা কী, এসব মানুষকে জানানো উচিত, মন্তব্য সুপ্রিম কোর্টের। “২০ জুন মিছিলের অনুমতি দিয়েছিল পুলিশ, একদিনের অনুমতি নিয়ে ১৭দিন বসে ছিল। আন্দোলনকারীদের সংসদ অভিযান রুখতে ২০০-র বেশি পুলিশকর্মী আহত হয়েছে। এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন পুরো দিল্লি ব্লক করে দেওয়া হয়েছে। সীমিত এলাকায় ইন্টারনেট বন্ধ, সওয়াল সলিসিটর জেনারেলের।
