Voice of Eastern India

CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর


CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর। “বেআইনি কারবার, পাচার, সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। আলিপুর জেলা পুলিশের অধীনে ফলাকাটা সুপারি-সিন্ডিকেটের পর্দাফাঁস। ১ লক্ষ ১৭ হাজার ২০০ কেজি সুপারি বাজেয়াপ্ত হয়েছে। ঘটনাস্থল থেকেই ২ জনকে ধরা হয়েছে, মামলাও রুজু হয়েছে”, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 
এদিকে, জ্ঞানেশকাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর। CEC-র পাশে দাঁড়িয়ে মমতা-রাহুলকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। “বিধানসভা ভোটে ৯০ হাজারের বেশি বুথ ছিল, একটা বুথেও পুনর্নির্বাচন হয়নি। রাজ্যে কোনও ভোটে একটাও মৃত্যু নেই, এটা প্রথমবার হয়েছে”, অনুপ্রবেশকারীদের বাঁচাতে চান মমতা ও রাহুল, আক্রমণ মুখ্যমন্ত্রীর। 
অন্যদিকে, সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! দেশের নেতা কি এমনই হওয়া উচিত? প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। সঙ্গে রয়েছে সংসদের ভিতরে রাহুল গান্ধীর ঘুমন্ত ছবি। করুণাময়ী থেকে শুরু করে সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় লাগানো হয়েছে এই পোস্টার। কে বা কারা এই পোস্টার লাগাল? তা জানা যায়নি।  

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.