Voice of Eastern India

Dilip Ghosh: ‘আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ


পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন। তদন্ত চলছে।’

আরও পড়ুন – পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গ বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ‘অনেক আগে গ্রেফতার হওয়ার কথা ছিল। করেনি এমন কোনও পাপ নেই। করেনি এমন কোনও নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। ছেলে প্রোমোটার, বউমা চাকরি চোর। শ্বশুর চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে এমন কোনও রাজনৈতিক মার্ডার হয়নি, যে মার্ডারে নান্টু ঘোষের নাম উঠে আসেনি। আসল নাম নান্টু। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক। আর আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান।’

আরও পড়ুন – নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘অভয়ার কাণ্ড অত্যন্ত নিন্দার। প্রথম দিন থেকে আমরা নিন্দা করেছি। মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন। পুলিশকে যা যা ব্যবস্থা নেওয়ার বলেছেন। এবং কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই। তো সিবিআই এসেছে। সিবিআই সবদিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনও গ্রাউন্ড পায়নি, তাই করেনি। এবার বিজেপি ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে তদন্তের মাধ্যমে ন্যারেটিভ প্রতিষ্ঠিত করা। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করেছিল, তা হলে সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত। সিবিআই এতদিন ধরে ধরল না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি?’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.