Voice of Eastern India

Hilsa Fish: এবারে পুজোয় কলকাতায় আসছে না পদ্মার ইলিশ, ভরসা ডিম ভর্তি গুজরাতের ইলিশে


সুনীত হালদার, হাওড়া: এবারে পুজোয় কলকাতায় আসছে না পদ্মার ইলিশ, আমদানি হল ডিম ভর্তি গুজরাতের ইলিশ। কলকাতার খাদ্য রসিকদের জন্য দুঃসংবাদ। এবার আর পুজোর আগে আসছে না ওপার বাংলার পদ্মার রুপোলি ইলিশ। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন , তারা ইলিশের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনও অনুমতি পাওয়া যায়নি। উল্টে ভারত থেকে বাংলাদেশ যে ডিম ভর্তি ইলিশ আমদানি করছিল তাও বন্ধ করার নির্দেশ দেয়। 

আরও পড়ুন, গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক মমতা শিবিরের নেতা অজিত মাইতি

২০১৩ সালে তৎকালীন বাংলাদেশের শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন থেকে পদ্মার ইলিশ রপ্তানি কার্যত বন্ধ ছিল। ওপার বাংলার সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত ছিল এপার বাংলার বাঙালি। পরে ২০১৮ সালে দু’দেশের সরকারের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। ওই বছর থেকে বাংলাদেশ সরকার প্রতিবছর দুর্গা পুজোর আগে কলকাতায় উপহার হিসেবে পাঠাতে শুরু করে প্রচুর পরিমাণ ইলিশ। গত সাত বছর ধরে এটাই ছিল দস্তুর। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরেও ওই দেশের অন্তর্বর্তী সরকার একইভাবে ইলিশ রফতানি বজায় রেখেছিল। কিন্তু এবছর আর পদ্মার ইলিশ কলকাতায় আসবে না। 

বর্তমানে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে নতুন সরকার এসেছে। এবারেও ইলিশ আমদানির জন্য কলকাতার ফিস ইমপোর্টার্স এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আগস্ট মাসে ঢাকায় যায়। বাংলাদেশ সরকারের বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ইলিশ আমদানি নিয়ে আলোচনায় বসেন। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় এবারেও বাংলাদেশি ইলিশ পাঠানো হবে। কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা মোদির রাজ্য গুজরাত থেকে ৫৫০ মেট্রিক টন ডিম ভর্তি ইলিশ আমদানি করে। এতেই পরিস্থিতি দ্রুত বদলে যায়।

পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার বাংলাদেশ সরকার ভারত থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। মাছ ব্যবসায়ীদের ইমপোর্ট পারমিট বাতিল করেছে। তাই এই দেশের এক্সপোর্টাররা আর গুজরাতের ইলিশ রপ্তানি করতে পারবেন না। এর প্রভাব পড়েছে এখানে পুজোর আগে ইলিশ আমদানিতে।ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, আর হাতে সময় নেই। আগামী ৮ ই অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই অল্প সময়ে এবারে আর এখানে ইলিশ আমদানি সম্ভব নয়।তাই এবারে পুজোর সময় ইলিশের সুস্বাদু পদ থেকে বঞ্চিত থাকতে পারে খাদ্য রসিক বাঙালি।

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.