Voice of Eastern India

Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে


সুনীত হালদার, হাওড়া : হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন অন্তত ৬ জন। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি প্রাইভেট গাড়ি, একটি লরি এবং একটি ওড়িশাগামী যাত্রীবাহী বাস। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছেপুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার কাছে কোলাঘাটমুখী লেনে একটি প্রাইভেট গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তার পিছনে থাকা আরও একটি প্রাইভেট গাড়িও থেমে যায়

ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই ধারাবাহিক সংঘর্ষে প্রাইভেট গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে প্রথম প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.