Voice of Eastern India

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?


 অতনু হালদার, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার বিজেপি বিধায়কের সুর বদল। গতকাল বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বলেছিলেন, ‘হোস্টেলে ঢুকব, সারারাত ধরে তাণ্ডব চলবে।’  হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পর, তদন্তের আওতায় আনার দাবি উঠতেই এবার অন্যসুর বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের। 

আরও পড়ুন, যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

মূলত, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে বিজেপি বিধায়কের ডিগবাজি। এখন তারই  মুখে শোনা গিয়েছে ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের কথা। এদিন শর্বরী মুখোপাধ্যায় বলেন, আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি, আমি সম্পূর্ণভাবে এবিভিপি-র ৫-৬ ছেলে,  যারা গুরুতর আহত হয়েছেন….আমি বলেছিলাম, তাঁদের সারেন্ডার করান। তা না হলে, যারা লুকিয়ে রয়েছে, মারবার পরে, আহত করবার পরে, আক্রান্ত করবার পরে, যারা লুকিয়ে রয়েছে, তাঁরা যেখানে লুকিয়ে আছেন, আমরা সেখান থেকে তাঁদের বার করব। আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি।’ এদিন তিনি আরও বলেন, ‘এই যে গত পরশু রাতে মারা হয়েছে, আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি বাড়ি চলে এসেছি। আমি থানার সামনে গিয়ে বলেছি, শান্তিপূর্ণভাবে এজিটেশন করুন।এজিটেশন করবার অধিকার সকলের রয়েছে। কিন্তু সেটা যেনও শান্তিপূর্ণভাবে হয়। আমি বিজেপির ছেলেদের বলেছি, আপনারা এখান থেকে চলে যান। আন্দোলন করছে এবিভিপি, গণতান্ত্রিক অধিকার তাঁদের রয়েছে।’  

যদিও যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরীর মুখেই গতকাল শোনা গিয়েছিল, ‘কী মনে করছেন আপনারা , এই বিশ্ববিদ্যালয়টাকে ?  নক্সাল, দেশ বিরোধী শক্তি, মাওয়েস্ট-এদের দিয়ে, আপনারা ভর্তি করে রাখবেন, ভেবেছেন এটা ? এটা কোথাও চলবে না, বলে রাখলাম।’ এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বান, সাগ্নিক সরকার, এদেরকে যদি ১ ঘণ্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান..আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে, সেখান থেকে টেনে বার করব। সারারাত তাণ্ডব চলবে আজ।’

Source link



Source link

Leave A Reply

Your email address will not be published.